গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে ১৭ই জুলাই-২৬ শুক্রবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহবায়ক রেজাউল করিম রিবন ও সদস্য সচিব শহিদুল ইসলামের উদ্যোগে দড়িপাড়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইলিয়াস মাহমুদ উজ্জল, বালিয়াদিঘি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তৌরাত হোসেন পাইলট, যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, ইউনুছ আলী, স্বেচ্ছাসেবক দল নেতা রনি আহম্মেদ, বাবু মিয়া, আবু তারেক সরকার, শাহজাহান আলী, সন্জু মিয়া, অন্তর আহমেদ, রিপন মিয়া প্রমূখ।
উত্তরকোণ
বালিয়াদিঘী ইউনিয়নে উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতরণ

