দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় ভবন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১১ জুলাই শনিবার দুপুরে হসপিটাল প্রাঙ্গণে হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের এর সভাপতিত্বে ও উপ পরিচালক জিয়াউল হক খান লিটনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়া শাখার সভাপতি সহকারী অধ্যাপক ডা. লিয়াকত আলী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা ফিতা কেটে ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার দ্বিতীয় ভবন এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন হসপিটালের শেয়ার হোল্ডার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার বলেন, “মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসাসেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ হাসপাতালে গেলে সুস্থতার প্রকৃত মূল্য ও চিকিৎসাসেবার গুরুত্ব উপলব্ধি করতে পারেন। তাই সবার জন্য মানসম্মত, সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এই হসপিটাল মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মাদ আবু তাহের বলেন,পশ্চিম বগুড়ার মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইসলামিডা হসপিটাল এন্ড ডাডাগনস্টিক সেন্টার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা ও সেবা প্রদানে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার দ্বিতীয় ভবন উদ্বোধন

