বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা, বাড়ি চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন নারীর বগুড়া শিবগঞ্জের বেলভূজা গ্রামের মোছাঃ আকলিমা বিবি । ৮ জুলাই বুধবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পুলিশ সদস্য রুহুল আমিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে বাড়িছাড়া করা, প্রাণনাশের হুমকি ও চুরির গুরুতর অভিযোগ এনেছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিপি নম্বর ৮৬০৫১৯৮৫৭৯ এর পুলিশ সদস্য রুহুল আমিনসহ সহকারী শিক্ষিকা রুনা খাতুন, কারারক্ষী ওমর ফারুক, নজরুল ইসলাম ও লিলি বেগমের বিরুদ্ধে আদালতে ১৩৭/সি ২০২৬ নম্বর মামলা দায়ের করার পর থেকেই তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য অনবরত মৃত্যুর হুমকি দিয়ে আসছে এবং গত ২০/০৫/২০২৬ তারিখে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৮৩৭) করার পরও তাদের অত্যাচার থামেনি; এমনকি গত পরশু ঘরে ঢুকে টেবিলের ওপর থেকে ব্যাংকের চেক চুরি করে নিয়ে গেছে এবং মন্ত্রীর গানম্যান সেজে ফোনে অনবরত হুমকি দিচ্ছে। আকলিমা বিবি আরও অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধ ও ব্যক্তিগত প্রতিহিংসার জেরে এর আগে ঢাকার যাত্রাবাড়ী থানায় দুটি মিথ্যা হত্যা মামলায় (মামলা নং ৩৪, তারিখ: ০৯/০৩/২০২৫ এবং মামলা নং ২৫, তারিখ: ০৬/০৭/২০২৫) নিজেদের আপন ফুফাতো ভাইকে ফাঁসানো এই প্রতারক চক্রটি এখন তাঁকেও যেকোনো সময় মিথ্যা হত্যা বা চেকের মামলায় ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে; এমতাবস্থায় তিনি নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ এবং এই চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উত্তরকোণ
বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা, বাড়ি চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন নারীর

