মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজশাহী বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বর থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আ.ন.এম বজলুর রশীদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান এবং মোহাম্মদ ফয়েজুল কবির। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে শেষ হয়। পরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিআরডিবির যুগ্ম পরিচালক বকুল চন্দ্র রায়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
উত্তরকোণ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

