উত্তরকোণ

সোনাতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সোনাতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সোনাতলা, বগুড়া প্রতিনিধি: বগুড়া, সোনাতলা উপজেলা প্রশাসন ও বিআরডিবি উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। ৬জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষিবিদ, কৃষি অফিসার সোহরাব হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য সম্প্রসারণ অফিসার মোছাঃ রুকসানা, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ও জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, কৃষি সমবায়ী সমিতির সভাপতি আব্দুস সোবহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শেষে সমবায় সমিতির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

 

শেয়ার: