উত্তরকোণ

কাহালুতে জামায়াতের রুকনদের ৩ দিনের টিসি’র সমাপনী অনুষ্ঠান

কাহালুতে জামায়াতের রুকনদের ৩ দিনের টিসি’র সমাপনী অনুষ্ঠান

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার কাহালু উপজেলা শাখার উদ্যোগে রুকনদের ৩ দিনব্যাপী শিক্ষা শিবির (টিসি) এর সমাপনী অনুষ্ঠান  শনিবার বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাওঃ আব্দুস শাহীদ খান। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। উপজেলা জামায়াতের তরবিয়াত সেক্রেটারী মাওঃ বেলায়েত হোসেন এর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তরের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী ও ইফসুর মহাসচিব ডঃ মোস্তফা ফয়সাল পারভেজ,বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ আবেদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মানসুরুর রহমান, কাহালু উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রভাষক আলহাজ্ব মাওঃ শহীদুল্লাহ, সেক্রেটারী আলহাজ্ব শহীদুর রহমান সবুজ প্রমূখ। ৩ দিনের টিসিতে বিষয় ভিত্তিক আলোচনা এবং হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি বগুড়া জেলা জামায়াতের সাবেক সভাপতি গোলাম রব্বানী, বিশিষ্ট কলামিষ্ট সাংবাদিক এফ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল মোমেন সহ কেন্দ্রীয় ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

শেয়ার: