উত্তরকোণ

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৮জন গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৮জন গ্রেপ্তার

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও গ্রেফতারি পরোয়ানামূলে ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ২জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পোথাট্টি গ্রামের সাইফুল ইসলাম ধলা, পশ্চিম সুখানগাড়ীর আব্দুর রশিদ, ভাটাহারের শামীম (৩২), ধাপ সুখানগাড়ীর সাগর মন্ডল, বোরাই উত্তরপাড়ার শিপন সরদার, পালপাড়ার আইয়ুব ব্যাপারী, উত্তর মন্ডলপাড়ার ইসমাইল হোসেন এবং ধোকরকোলা গ্রামের জেল্লাল প্রাং।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বিভিন্ন মামলায় ৮জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার: