আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সাধারন জনগন,প্রান্তিক কুষক,শিক্ষার্থীদের আত্নকর্মসংস্থান, জীবনযাত্রার মানউন্নয়ন এবং ত্রুীড়াঙ্গনের প্রসারে বিশেষ বরাদ্দে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় স্থানীয় সংসদ বিভিন্ন উপকরণ বিতরণ করছেন। গতকাল বৃহস্পতিবার (২রা জুলাই) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্ত্বরে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসেবে ১৬টি সেলাই মেশিন, ৮টি বালক বাইসাইকেল, ৮টি বালিকা বাইসাইকেল, ১২ টি টিউবওয়েল, ৪৮ বান্ডিল ঢেউটিন, ৪০টি ফুটবল, ৭৫ টি স্প্রে মেশিন, ২টি ক্যারাম, ১৯৩ ফিট পিআইসি পাইপ, ৫০০ টি বৃক্ষের চারা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির নগদ অর্থ প্রদান এবং মানবিক সহায়তায় ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৭ জনকে নগদ ৪লাখ টাকা ও ৪০০ জনকে ৩ মে.টন চাল বিতরণ করেন। উপকরণ বিতরনের সময় প্রধান অতিথি বলেন,বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতিকে সচল করতে বদ্ধ পরিকর। নারীদের আত্নকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন,কৃষি কাজে সহায়তার জন্য স্প্রে মেশিন,রিং পাইপ,প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাইসাইকেল,যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার জন্য ফুটবল, ভলিবল, ক্যারাম, নিরাপদ পানির জন্য টউবয়েল এবং দরিদ্র পরিবারের বসবাসের জন্য ঢেউটিন দেয়া হচ্ছে। সরকারি এই সহায়তায় সাধারন মানুষ স্বাবলম্বী হতে পারবে বলে আশা করছি। উপকরন কালীন অনুষ্ঠানের সভাপতি আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন,অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করে এসব উপকরন বিতরন করা হয়েছে। সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোস্তাকিন তালুকদার, কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উত্তরকোণ
আদমদীঘিতে বিশেষ বরাদ্দে বিভিন্ন উপকরণ বিতরণ করলেন এমপি মহিত তালুকদার

