ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের যুগীগাঁতি চারমাথা বাজার এলাকায় মাদক বিরোধী র্যালি শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুল ইসলাম। সমাবেশে আরো উপস্থিত ছিলেন ধুনট থানার এএসআই মো: শাহজাহান আলী, উপজেলা বিএনপির নেতা ফিরোজ আহমেদ, ধুনট উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক নূরন্নবী তালুকদার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ শেখ, সাধারণ সম্পাদক লিটন শেখ, বিএনপি নেতা সাইফুল ইসলাম, খোরশেদ আলম, শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উত্তরকোণ
ধুনটে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

