কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বেলা ১১ টার দিকে বগুড়ার কাহালুর শীতলাই ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ২ টি শিক্ষক/শিক্ষিকার বিশ্রামাগার কক্ষের উপরে হঠাৎ আছড়ে পড়ে বিশাল বটগাছের ধর, অল্পের কন্য রক্ষা পান ২ শিক্ষিকা। বিশাল বটগাছের ধর চাপায় মাদ্রাসার ২টি শিক্ষক/শিক্ষিকা বিশ্রামাগার কক্ষের ছাউনী (টিন) ধ্বসে পড়ে আসবার পত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। গাছের ধর চাপায় বিদ্যুতের খুঁটির তার মাটিতে পরে যায়, অত্র এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে কাহালু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লোকজন প্রায় ১ ঘন্টাব্যাপী কাজ করে গাছের ধর সরিয়ে নেন। এ ঘটনায় তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ শীতলাই ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুরইল ইউপির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ। এ সময় মুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মঞ্জু সহ অত্র মাদ্রাসার সুপার, শিক্ষক/ শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
কাহালুর শীতলাই ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার উপরে আছড়ে পড়লো বিশাল গাছের ধর রক্ষা পেলেন ২ শিক্ষিকা

