দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভেলুরচক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সম্রাট হোসেন পাপ্পা(৪২) ও তার পরিবারের সবাইকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং প্রতিপক্ষ করিম হোসেন খন্দকারের শাস্তির দাবীতে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সচেতন ভেলুরচক গ্রামবাসীর ব্যানারে ৩০জুন মঙ্গলবার দুপচাঁচিয়া-তালোড়া রাস্তার ভেলুরচক গ্রামের সামনে সকাল ১০টা হতে সাড়ে ১০ পর্যন্ত আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গ্রামবাসী কাওছার আলী আকন্দ, ফিরোজ হোসেন, রুলি, এলাকাবাসী রুবেল, আহত সম্রাট হোসেন পাপ্পার মা জোসনা বেগম, মেয়ে আল আগদামা, আল আররাফা, ফুপা মুনছুর আলী প্রমুখ। বক্তারা বলেন, গত ২৫জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভেলুরচক গ্রামে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ করিম হোসেন আকন্দ তার ভাড়াটিয়া ৩০ থেকে ৪০জন সন্ত্রাসী নিয়ে এসে সম্রাট হোসেন পাপ্পার ওপর নৃশংস হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় তার বাবা রফিক হোসেন আকন্দ ও মা জোসনা বেগম এগিয়ে এলে তাদেরকেও বেধরক মারপিট করে আহত করে। বর্তমানে সম্রাট ঢাকার এ্যাপোলো হাসপাতালে লাইফ সপোর্টে ও তার বাবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় সম্রাট ও তার পরিবারের সবাইকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত

