মোকামতলা (বগুড়) প্রতিনিধি: ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার মোকামতলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় চত্তরে ফলজ বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আকন্দ। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপন উপলক্ষে বর্নাঢ্য এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু সাঈদ, সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, শিক্ষক মেজবাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মিজানুর রহমান, শিক্ষক আলহাজ্ব নুরুল ইসলাম, আমিনুর রহমান, মাহমুদুল হাসান, সুজল সরকার, জাকির হোসেন সাজু, আশরাফুল ইসলাম, নূরে শাকিলা জাহান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উত্তরকোণ
মোকামতলা উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন প্রতিরোধে বৃক্ষ রোপন

