উত্তরকোণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: আবু হাসান

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: আবু হাসান

বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেছেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব আজ শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের জন্যই বড় চ্যালেঞ্জ। তাই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার অন্যতম হাতিয়ার। তাই আসুন, সবাই অন্তত একটি করে গাছ লাগাই এবং সেটির পরিচর্যার দায়িত্বও গ্রহণ করি।” তিনি বলেন, তরুণ সমাজকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৮ জুন রবিবার দুপুরে বগুড়ার ১৩নং ওয়ার্ডের সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসায় সচেতনতামূলক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উক্ত কথা বলেন। ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওলানা জাহেদুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুর ইসলাম সায়েদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আল আমিন শানু। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলঅ যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদ আরিফুর রহমান আরিফ, কামরুল হাসান ঝিনুকসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার: