কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনের বরাদ্দের জিআর চাল গত শনিবার সকালে কাহালুর বীরকেদার ইউনিয়নের গরীব দুস্থ মানুষদের মাঝে বিতরণ করা হয়। উক্ত চাল বিতরণের উদ্বোধন করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউপি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, বীরকেদার ইউনিয়ন বিএনপির সভাপতি মুনসুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম, বিএনপিনেতা সুইট, আরিফুল ইসলাম মন্ডল, আব্দুল আলিম, যুবনেতা বাবলু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, বীরকেদার ইউনিয়নের ৩”শ জন অসহায় গরীব দুস্থদের মাঝে প্রত্যেকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
উত্তরকোণ
কাহালুর বীরকেদার ইউনিয়নে এমপি মোশারফ হোসেনের বরাদ্দের জিআর চাল গরীব দুস্থদের মাঝে বিতরণ

