দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নাগর নদের ব্রীজ এলাকা সংলগ্ন বাসার নিচ হতে আব্দুস সবুর নামের ১৩বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র ৮দিন ধরে নিখোঁজ হয়েছে। সে তালোড়া জামিয়া ইসলামিয়া দারুল ঊলূম(লুৎফর রহমান) ক্বওমী মাদ্রাসার এবতেদায়ী শ্রেণির ছাত্র। গত ১৯জুন শুক্রবার বিকেল আনুমানিক ৫.৪৫মিনিটে সে নিখোঁজ হয়। নিখোঁজের সময় তার মাথায় সাদা টুপি, শরীরে জলপাই রঙের পাঞ্জাবী, পায়ে জলপাই রঙের স্যান্ডেল ছিল। তার মাথার চুল ছোট, মুখের আকৃতি স্বাভাবিক ও গায়ের রং শ্যামলা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে তার বাবা আজিজার রহমান গত ২২জুন দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি) করেছেন। যার নং- ১০৪১। তাকে খুঁজে পেলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ০১৭১৩-৮৭৬২৭৭, ০১৭২৩-১১২৯২৯।
উত্তরকোণ
তালোড়ায় এক মাদ্রাসা ছাত্র ৮দিন ধরে নিখোঁজ ॥ থানায় জিডি

