শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা চালিয়ে মারপিট নগদ টাকা,সোনার গহনা লুটপাট করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেতগাড়ী গ্রামের খোদাবক্স সরদার রাকিব(৪৬) বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলো উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ি গ্রামের শফিকুল ইসলাম(৪৫), পিতা-অজ্ঞাত, মোছাঃ পূর্নিমা বেগম(২৭), স্বামী-মোঃ রাছেল শেখ,মোছাঃ জাহানারা বিবি(৫০), স্বামী-মৃত মিন্টু, মোছাঃ সাথী বেগম(৩০), স্বামী-মোঃ ওবায়দুল, মোছাঃ বিথী খাতুন(৩৫), স্বামী-মোঃ শফিকুল। শেরপুর থানার লিখিত অভিযোগসূত্রে ও ভুক্তভোগী খোদাবক্স সরদার রাকিব জানায়,বিবাদী পূর্ণিমা খাতুন আমার শ্যালকের স্ত্রী। শুক্রবার( ২৬ জুন) সকালে আমার শ্যালকের সাথে তার স্ত্রীর ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। ঘটনাটি জানার জন্য আমার স্ত্রী মোছাঃ আন্জুয়ারা বেগম এগিয়ে যায়। তাদেরকে থামিয়ে দেয়। এ ঘটনার জের ধরে ২৬ জুন(শুক্রবার) দুপুর ২ টায় বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড, হাসুয়া দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আমার বসত বাড়িতে হামলা চালায়। ঘরের রক্ষিত আসবাবপত্র ভেঙ্গে ফেলে। এ সময় আমার মেয়ে মোছাঃ সুমাইয়া আক্তার রিয়া(২৩) এগিয়ে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাথারী ভাবে পেটে লাথি মেরে ফেলে দেয় ও বাম হাতের দুই স্থানে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়। মাথার আঘাত ঠেকাতে গিয়ে তার ডান হাত ভেঙে যায়। আমার মেয়ের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের গহনা ও দুই কানে থাকা ৫ আনা ওজনের স্বর্ণের কানের দুল খুলে নেয়। মেয়ের আত্মচিৎকারে আমার স্ত্রী মোছাঃ আন্জুয়ারা বেগম(৪০) এগিয়ে গেলে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্ত্রীর মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। আমার স্ত্রীর গলায় থাকা ৬ আনা ওজনের স্বর্ণের চেইন খুলে নেয়। এক পর্যায়ে আমার শয়ন ঘরের আলমারীর ড্রয়ারে গচ্ছিত রাখা নগদ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা লুট করে নেয়। স্থানীয় এলাকাবাসী ও প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ এস,এম মইনুদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক সঠিক ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরকোণ
বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা,মারপিট নগদ টাকা ও সোনার গহনা লুট

