উত্তরকোণ

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : আবু হাসান

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : আবু হাসান

বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেছেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সরকার মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করেছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে ভান্ডার পাইকা উচ্চ বিদ্যালয় মাঠে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন যুব ও ক্রীড়া সংস্থার উদ্যোগে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, “যুবসমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মাদকমুক্ত রেখে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এমন আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” সদর উপজেলা যুবদলের সদস্য ( দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) গোলাম রব্বানী জায়দার এর সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ১নং ওয়ার্ড দক্ষিণভাগ কিশোর ক্লাব এবং ৮নং ওয়ার্ড ইয়াং জেনারেশন ক্লাব। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত নৈপুণ্যে মাঠজুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই, যা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি ফেরদৌস আযম সুমন, সবুজ দেওয়ান, জেলা যুবদলের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল আমিন শানু,সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন, ধমীয় সম্পাদক সাব্বির আহমেদ, পল্লী বিষয়ক সম্পাদক রেজওয়ানুল হক হৃদয়, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম, ইমদাদুল হক রাব্বি, ইউপি প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী প্রাং, সদস্য হাফিজার রহমান, সহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সমাজসেবী, বিভিন্ন ওয়ার্ডের যুবক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার: