দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজি(উফসি ও হাইব্রিড) বীজ, গাছের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে ২৫জুন বৃহস্পতিবার সকালে কৃষি অফিস হলরুমে প্রধান অতিথি হিসাবে এ গাছের চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন এর সভাপতিত্বে চারা বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার রেজওয়ানুল ইসলাম নাহিদ প্রমুখ। এদিন ৪’শ ২৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ৫টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা(আম, লিচু, জাম, মাল্টা ও নিম), ৫টি করে বাঁশের খুঁটি ও ১’শ ৫০কেজি গোবর সার বিতরণ করা হয়।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় ৪’শ ২৫জন কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

