দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, শাহজাহান আলী, সাখাওয়াত হোসেন মল্লিক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, হাফেজ মাওঃ জিয়াউর রহমান প্রমুখ। সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা, যানযট নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ, মাদক নিয়ন্ত্রণ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

