উত্তরকোণ

দুপচাঁচিয়ায় ক্রীড়া সংস্থা উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

দুপচাঁচিয়ায় ক্রীড়া সংস্থা উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে দুপচাঁচিয়া ক্রীড়া সংস্থার ২০২৫-২৬ অর্থ বছরের প্রাপ্ত বরাদ্দ হতে উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ২৫জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহরুখ খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান রোস্তম, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বিপুল মহন্ত প্রমুখ। এদিন উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ভলিবল, নেট, ক্রিকেট ব্যাট বিতরণ করা হয়।

শেয়ার: