বগুড়ায় বাসা ছাড়ার সময় ভাড়াটিয়াকে হেনস্তা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ভাড়াটিয়া মোছাঃ চুমকি আক্তার। ২৩ জুন বুধবার বিকালে বগুড়া প্রেস ক্লাবে করেন ভুক্তভোগী ভাড়াটিয়া মোছাঃ চুমকি আক্তার। লিখিত বক্তব্য তিনি বলেন, বগুড়া শহরের জামিলনগরস্থ জানে সাবা হাউজিংয়ে এক ভাড়াটিয়া পরিবারকে নির্যাতন, মালামাল আটকে রেখে এক লক্ষ টাকা চাঁদা দাবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে বাড়িওয়ালা জাহাঙ্গীর আলম মাস্টার ও তার স্ত্রী আতিয়া বেগমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। লিখিত বক্তব্য ভুক্তভোগী ভাড়াটিয়া মোছাঃ চুমকি আক্তার বলেন গত ২০ জুন ২০২৬ তারিখে বাসা ছেড়ে দেওয়ার সময় এই হেনস্তার শিকার হন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো অভিযোগ করেন, তিন মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার পর থেকেই আসামিরা অকারণে লিফট ও পানির লাইন বন্ধ রাখাসহ তাদের নানাভাবে মানসিক নির্যাতন করতেন; পরবর্তীতে অতিষ্ঠ হয়ে বাসা ছাড়তে গেলে আসামিরা তাকে মারমুখী হয়ে ধাক্কাধাক্কি করে, মালামাল নিতে বাধা দেয় এবং এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। এই ঘটনায় নিরুপায় হয়ে চুমকি আক্তার বগুড়া সদর আমলি আদালতে মামলা (নং- ১৪৬৮সি/২৬ (সদর)) দায়ের করার পর থেকে আসামি জাহাঙ্গীর মাস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে।
উত্তরকোণ
বগুড়ায় বাসা ছাড়ার সময় ভাড়াটিয়াকে হেনস্তা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

