আসাদুজ্জামান টিটু, রংপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে রংপুরের দুই শীর্ষ নেতা স্থান পাওয়ায় জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। কমিটিতে স্থান পাওয়া এই দুই নেতা হলেন— নাজমুল আলম নাজু এবং ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম। স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত এই দুই নেতার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি রংপুর অঞ্চলে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। এদিকে নতুন কমিটি ঘোষণার পর থেকেই রংপুর মহানগর, বদরগঞ্জ ও তারাগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আনন্দিত নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং মিষ্টি বিতরণ করেছেন। তৃণমূলের প্রত্যাশা, কেন্দ্রীয় পর্যায়ে নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এই দুই নেতা দেশের যুবরাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
উত্তরকোণ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের নাজু ও ডা. তাজুল

