উত্তরকোণ

দুপচাঁচিয়ার তালোড়ায় বন্দর নগর কবিতা সংসদের উদ্যোগে গাছের চারা বিতরণ

দুপচাঁচিয়ার তালোড়ায় বন্দর নগর কবিতা সংসদের উদ্যোগে গাছের চারা বিতরণ

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় তালোড়া বন্দরনগর কবিতা সংসদ ও নাগর গ্রন্থাগার এর উদ্যোগে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। ১১নভেম্বর বুধবার সকালে তালোড়া বাজার চারমাথা সংলগ্ন সংসদ কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসাবে এ চারা বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান আলহাজ্ব নবিউল ইসলাম নয়ন। এসময় সংসদের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, নাগর গ্রন্থাগারের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোকলেছার রহমান, নাগর আর্ট এন্ড সংস্কৃতি বিদ্যালয়ের উপদেষ্টা সুব্রত চন্দ্র ঘোষ, সংসদের সাধারণ সস্পাদক মোমিন ইসলাম শাওন, যুগ্ম সম্পাদক দিনেশ চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মজিদ হারুন, প্রচার সম্পাদক মুন্নি রায় শান্তনা প্রমুখ উপস্থিত ছিলেন। সংসদের পক্ষ থেকে ৩দিন ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ১’শ ৫০টি ফলদ গাছের চারা বিতরণ কার্যক্রম বুধবার সম্পন্ন করা হয়েছে।

শেয়ার: