উত্তরকোণ

বগুড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

বগুড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

বগুড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সাথে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা। ১১ নভেম্বর বুধবার সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় বিভাগীয় কমিশনার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরের মধ্যে নিবিড় সমন্বয় প্রয়োজন। এছাড়া মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষা, বাজার তদারকি এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।

শেয়ার: