উত্তরকোণ

বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা কে সংবর্ধনা প্রধান

বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা কে সংবর্ধনা প্রধান

রেড ক্রিসেন্ট বগুড়ার ইউনিট কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম বাদশা বগুড়া-৬ সদর আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় যুব রেড ক্রিসেন্ট বগুড়ার সিনিয়র যুব সদস্যবৃন্দ ও যুব সদস্যদের আয়োজনে সংবর্ধনা প্রধান করা হয়েছে। ২২ মে শুক্রবার সকালে বগুড়া জেলা পরিষদ মিলয়াতনে জেলা পরিষদের প্রশাসক ও বিডিআরসিএস বগুড়া ইউনিটের চেয়ারম্যান এ কে এম আহসানুল তৈয়ব জাকির এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট বগুড়ার ইউনিটের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন চান, সেক্রেটারি মোঃ শাহাদাত হোসেন, বগুড়া প্লেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান, ইউনিট কার্যনির্বাহী সদস্য রাশেদা খাতুন রানী, এইচ এস মাফতুন আহম্মেদ, সহীদ উন নবী সালাম, সিনিয়র যুব সদস্য একেএম লতিফুল কবির ইমন, মাহবুবুর রহমান ছোটনসহ বগুড়া ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তব্য প্রদানের পর সিনিয়র যুব সদস্য বৃন্দ ও যুব রেড ক্রিসেন্ট, বগুড়া সহ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল ও শিক্ষা প্রতিষ্ঠান এর যুব রেড ক্রিসেন্ট দল কর্তৃক সংসদ সদস্য রেজাউল করিম বাদশা কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করে।

শেয়ার: