দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো নয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর মধ্যে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (৯ মে) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৬ এবং সম্ভাব্য হাম রোগীর সংখ্যা ৭৬৯। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৮৯ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকায়। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৯ শিশু। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ জন। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশু এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২৯ হাজার ৭৪৬ জন।
উত্তরকোণ
হাম ও হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৫

