উত্তরকোণ

রংপুর সদর উপজেলা এনএসপি’র আহবায়ক স্বাধীন ও সদস্য সচিব কামরুজ্জামান

রংপুর সদর উপজেলা এনএসপি’র আহবায়ক স্বাধীন ও সদস্য সচিব কামরুজ্জামান

রংপুর: জাতীয় নাগরিক পার্টি (এনএসপি)-র রংপুর সদর উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে গত ০৮ মে ২০২৬ তারিখে জেলা কমিটি কর্তৃক এই আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়। নবগঠিত এই কমিটিতে কৃষ্ণ রঞ্জন বর্মন স্বাধীন-কে আহ্বায়ক এবং মো: কামরুজ্জামান-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটির অন্যান্য শীর্ষ নেতৃত্বের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: তৌহিদ হোসেন সাদ্দাম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মো: মাসুদার রহমান, মো: আনিছুল হক, মো: তাজুল ইসলাম ও মো: ইয়াকুব আলী। এছাড়াও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মো: ফিরোজ আহমেদ মঞ্জু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: শফিকুল ইসলাম হুদা, মো: মিলন মিয়া, মো: সাগর মিয়া আলাল ও শ্রী মুকুল কৃষ্ণ সরকার দায়িত্ব পেয়েছেন।​কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো: সৌরভ আল হাসান, মো: হারুন অর রশিদ, মো: আরিফুজ্জামান আরিফ, মো: মোস্তাকিম ইসলাম, মো: ফরহাদ হোসেন, মো: মশিয়ার রহমান ও আকাশ ইসলাম আশিকসহ আরও অনেকে। রংপুর জেলা এনএসপি-র আহ্বায়ক মো: আল মামুন এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আবু রেজা মো: আব্দুল্যাহ যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করেন। নবগঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার: