উত্তরকোণ

বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর সদরের সদস্য সচিব হলেন ‘উত্তর কোণ’-এর আসাদুজ্জামান টিটু

বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর সদরের সদস্য সচিব হলেন ‘উত্তর কোণ’-এর আসাদুজ্জামান টিটু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

​রংপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর সদর উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন ও ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ‘দৈনিক উত্তর কোণ ‘-এর রংপুর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান টিটু-কে সদস্য সচিব এবং মোঃ মাহফুজুর রহমান-কে আহ্বায়ক মনোনীত করা হয়েছে। ​গত বুধবার রাতে সদর উপজেলার পাগলাপীর ছাত্তার মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই কমিটি অনুমোদন দেন বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন। তিনি ফিতা কেটে সংগঠনের নব-প্রতিষ্ঠিত কার্যালয়টিরও শুভ উদ্বোধন ঘোষণা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটির সার্বিক অনুমোদন ও দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার আহ্বায়ক শরিফা বেগম শিউলি এবং সদস্য সচিব রবিন চৌধুরী রাসেল। পূর্ণাঙ্গ কমিটির আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান ও সদস্য সচিব আসাদুজ্জামান টিটুর নেতৃত্বাধীন কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক আব্দুল কাহার সিদ্দিকী, আব্দুর রহিম ও মোঃ ওমর ফারুক। সদস্য হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম সাবুল, মোঃ এখলাছ উদ্দিন, মোসাদ্দেকুর রহমান (দাপ্তরিক), মোঃ সাকিব ইসলাম, মোঃ সামসুজ্জামান সাবু, মোঃ মুজাহিদ, মোঃ সাজ্জাদ হোসেন পলাশ, এ.এস নুসরাত (খুশি), মোঃ মোজাম্মেল হক নয়ন ও মোঃ আল-আমিন রহমান।

শেয়ার: