আসাদুজ্জামান টিটু,রংপুর: রংপুর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রংপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়। বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজসহ স্থানীয় কৃষি বিভাগের পদস্থ কর্মকর্তারা।
উত্তরকোণ
রংপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

