1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

রংপুর: ​রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউনিয়নে অসহায়, পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর গঞ্জিপুর ও কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। রংপুর সদর উপজেলা ছাত্রদলের আয়োজনে এবং ৫নং খলেয়া ইউনিয়ন ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ​৫নং খলেয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের প্রভাবশালী ছাত্রনেতা মো. মিলন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কায়ছার শাহ্, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান মেম্বার এবং গঞ্জিপুর স্কুল ও কলেজের সাবেক সভাপতি বিএনপির নেতা মিস্টার বাবু। ​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা সাইবার দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও গংগাচড়া সরকারি কলেজের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মারিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো. শিমুল, আব্দুর রহিম, মো. তাওহীদ, মো. রহমতুল্লাহ ও পেয়ারুল ইসলামসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আর্তমানবতার সেবায় ছাত্রদলের এই মানবিক কর্মকাণ্ড চলমান রয়েছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।” আলোচনা সভা শেষে কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies