আসাদুজ্জামান টিটু,রংপুর: রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৯ মার্চ) স্থানীয় গঞ্জিপুর স্কুল এন্ড কলেজ মাঠে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খলেয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফজলু হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং রংপুর সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মো. আব্দুল গণী। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলার আমির মাওলানা মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাওছার আলম শাহ এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও জামায়াত নেতা মেজবাহুল ইসলামসহ খলেয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর টিম সদস্য ও স্থানীয় জামায়াত-বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খলেয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল কাদের। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত কয়েকশ’ নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার পরিবেশন করা হয়।