1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

পুকুর সংস্কারের সময় চাটমোহরে কষ্টিপাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি জব্দ

  • সম্পাদনার সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলায় পুকুর সংস্কারের সময় প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি জব্দ করেছে স্থানীয়রা। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামের মঠ পুকুর থেকে মূর্তিটি জব্দ করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ গ্রামে নিমগাছি প্রকল্পের আওতায় স্থানীয় সুফলভোগী মৎস্যজীবিরা মঠ পুকুরে মাছ চাষ করে থাকেন। কয়েকদিন ধরে পুকুরটি সংস্কারের কাজ চলছিল। শনিবার বেলা ১১টার দিকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কাটার সময় দ্বি-খন্ডিত একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি মাটির সাথে উঠে আসে। পরে স্থানীয়রা পুলিশকে জানালে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ও পুলিশ সদস্যরা গিয়ে ঘটনাস্থল থেকে বিষ্ণমূর্তিটি জব্দ করে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মূর্তিটি বিষ্ণু দেবতার এবং সেটি কষ্টিপাথরের বলে নিশ্চিত করেছেন। এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, ‌’বাঘলবাড়ি কৈ গ্রামের মঠের পুকুরে একটি প্রাচীন বিষ্ণুমূর্তির ভগ্নাংশ পাওয়া গেছে। ঐতিহাসিক নির্দশনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মূর্তিটি কষ্টিপাথরের কিনা বা কতো বছরের পুরোনো সেটি প্রত্নতত্ত্ব বিভাগ নিশ্চিত করবে। আপাতত হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।’ স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের বিষ্ণু দেবতার মূর্তি এবং এটি বেশ প্রাচীন । ধারণা করা হচ্ছে, এলাকাটিতে পূর্বে কোনো প্রাচীন স্থাপনা বা মন্দির থাকতে পারে, যার অংশ হিসেবে মূর্তিটি মাটির নিচে চাপা পড়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies