1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

পাবনায় দাদি-নাতনি হত্যাকারী শরিফুলের ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর বাড়ি থেকে নাতনিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যায় জড়িত শরিফুলের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল এগারোটার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে স্বজন ও এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ঈশ্বরদীর ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি-নাতনি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসঙ্গে ঘটনার সাথে জড়িত গ্রেপ্তারকৃত মূল হোতা শরিফুলকে ফাঁসির দেয়ার দাবি জানান তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অভিযুক্ত শরিফুল ইসলাম শরীফ কে ফাঁসির দাবি জানিয়ে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য; গত শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে দাদি সুফিয়া বেগম ও বাড়ির পাশে সরিষা ক্ষেত থেকে নাতনি জামিলা আক্তার সেতুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিকেলে ঘটনার সাথে জড়িত শরিফুল ইসলাম শরিফ (৩০) কে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তিনি ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মোফাজ্জাল হোসেনের ছেলে। নিহত দাদি সুফিয়া বেগম সম্পর্কে গ্রেপ্তারকৃত শরিফুল এর আপন খালা। আর নিহত জামিলা তার ভাতিজি। গ্রেপ্তারের পর শরিফুলের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় রোববার (০১ মার্চ) নিহত সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। পরে হত্যার রহস্য উদঘাটন করে পুলিশ প্রেসব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানায়। মুলত খালা সুফিয়ার বাড়িতে যাতায়াতের সুবাদে জামিলার উপর কু-দৃষ্টি পড়ে শরিফুলের। একদিন অনৈতিক প্রস্তাব দিয়ে শরীর স্পর্শ করায় শরিফুলকে চড় মেরেছিল জামিলা। সেই ক্ষোভ থেকে এ হত্যাকান্ড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies