1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:

রংপুর সদরে নবনির্বাচিত এমপি বেলালের উপস্থিতিতে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার প্রদশিত হয়েছে

​আসাদুজ্জামান টিটু,রংপুর: ​রংপুর সদর উপজেলার সার্বিক উন্নয়ন চিত্র পর্যালোচনা,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: মাহবুবুর রহমান (বেলাল)।​রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রংপুর সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল গফুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: মনিমুল হক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও হরিদেবপুর ইউনিয়ন প্রশাসক মো: কায়সার আলী।​এছাড়াও আমন্ত্রিত রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো: আব্দুল গণী, রংপুর মহানগর যুব বিভাগের সেক্রেটারি মো: ফরহাদ হোসেন মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলার আমির মাওলানা মাজহারুল ইসলাম এবং রংপুর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন কলেজ শাখার সহকারী সেক্রেটারি শাহিনুর আলম শাওন। সভায় উপজেলার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রকৌশলসহ সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। ​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হবে সমাজ থেকে মাদক নির্মূল করা এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদান করা। আমি স্পষ্ট করে বলতে চাই—কোনো নিরপরাধ ব্যক্তি যেন কোনোভাবেই মিথ্যা বা হয়রানিমূলক মামলার শিকার না হয়। তবে যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”​তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, “সরকারি প্রতিটি প্রকল্পের পূর্ণ স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। আমি ইতোমধ্যে সকল দপ্তরের বর্তমান প্রজেক্টের তালিকা চেয়েছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”​সভায় উপস্থিত দপ্তরের প্রধানগণ তাদের কর্মপরিকল্পনা ও বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরলে এমপি বেলাল তা অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies