রংপুর: রংপুর সদর-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাহবুবুর রহমান বেলালকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। গত সোমবার বিকেলে রংপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোঃ আব্দুল গণী,মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডল।শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মাজহারুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি শাহাদত মাজেদী, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল কাদের এবং উপজেলা বায়তুল মাল সম্পাদক মোঃ হাদীউজ্জামান।এছাড়াও হরিদেবপুর ইউনিয়ন শাখা জামায়াতের সভাপতি মোঃ জুলফিকার আলী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় নবনির্বাচিত এমপি-কে ফুল দিয়ে অভিনন্দন জানান।শুভেচ্ছা বিনিময়কালে এমপি মাহবুবুর রহমান বেলাল বলেন,”এই বিজয় শুধু আমার একার নয়; এটি রংপুর সদর-৩ আসনের সর্বস্তরের আপামর মেহনতি মানুষের বিজয়। জনগণের এই আস্থার প্রতিফলন ঘটাতে এবং এলাকার উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাবো।”অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
রংপুর সদর উপজেলা জামায়াতের ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি মাহবুবুর রহমান বেলাল

