1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

পাবনা-৩ এলাকার ৮০ ভাগ ভোটার ধানের শীষের পক্ষে রয়েছে: বিএনপি প্রার্থী তুহিন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, এই এলাকায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে। এই পরিবেশ ভোট গ্রহণের দিন পর্যন্ত বজায় রাখতে হবে। বিএনপি বৃহত্তর দল হিসেবে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি অন্যান্য প্রার্থীদেরও নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণায় অংশগ্রহণের আহ্বান জানান। চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর উপজেলার ৮০ ভাগ ভোটার ধানের শীষের পক্ষে রয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে পাবনার চাটমোহরে পাবনা-৩ এলাকার (চাটমোহর,ভাঙ্গুরা ফরিদপুর) কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তুহিন বলেন, ফ্যাসিস্ট হাসিনার ১ লাখ মিথ্যা মামলায় বিএনপি’র ৬০ লাখ নেতাকর্মী আসামি হয়েছে। হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছে। ১৭ বছর আমাদের উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে। ২৪’র গণ অভ্যুত্থানে ২ হাজার প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে জেল দেয়া হয়েছে। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। কৃষিবিদ তুহিন বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন অধিক গুরুত্বপূর্ণ। কারণ ১৯৭১ সালের পর দেশে ১২টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনটি হয়েছে নিশি রাতে, কোনটা একতরফা আবার কোনটা দিনের ভোট রাতে হয়েছে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচিত হলে চলনবিল নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। যেখানে কৃষির উন্নয়ন, নদীর উন্নয়ন, খাল খনন, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান, রাস্তা-ঘাট নির্মাণ, কৃষকের উন্নয়ন, চলনবিলকে আলাদা হাব তৈরি করা হবে। যেখানে যা প্রয়োজন সকলের সাথে আলোচনা করে তা বাস্তবায়ন করা হবে।বিলচলন ইউনিয়নের বোথড় গ্রামে হাসান জাফির তুহিনের বাসভবনে মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা (চাটমোহর), নূর মুজাহিদ স্বপন (ভাঙ্গুড়া), জহুরুল ইসলাম বকুল (ফরিদপুর), বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল আলম, জাফর ইকবাল হিরোক, জিয়াউর রহমান জিয়া, মজিবর রহমান সহ বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies