আসাদুজ্জামান টিটু, রংপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-০৩ (সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) গতকাল বুধবার ব্যাপক গণসংযোগ করেছেন।গতকাল বিকেলে তিনি রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীরহাট বাজার এবং মমিনপুর ইউনিয়নের পালপাড়া ও কুমারপাড়া এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যান। এসময় তিনি এলাকার উন্নয়নে ‘লাঙ্গল’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পথসভায় তিনি বলেন, রংপুরের মানুষের অধিকার ও সুষম উন্নয়নের জন্য জাতীয় পার্টি সবসময় পাশে থাকবে। গণসংযোগকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরী, হাসানুজ্জামান নাজিন এবং কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য সচিব আরিফ আলী।এছাড়াও সদর উপজেলা জাপার আহবায়ক মাসুদ নবী মুন্না, সদস্য সচিব মাসুদার রহমান মিলন, মহানগর যুব সংহতির গোলাম মোস্তফা হিরা, স্থানীয় নেতা হাফিজার রহমান, জসিম প্রমানিক, তারিক সরকার আপন, দীপ চরণ, মানিক মিয়া ও আরাফাত সানি সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সরেজমিনে প্রতিটি এলাকায় জাপা চেয়ারম্যানের উপস্থিতিতে ভোটার ও নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।