আসাদুজ্জামান টিটু,রংপুর:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামুর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ধানের শীষের পক্ষে এই প্রচারণা চালানো হয়। প্রচারণায় নেতৃত্ব দেন রংপুর সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদ্যপুস্করনী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।গণসংযোগকালে শফিকুল ইসলাম সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিএনপি প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ও দলের বার্তা পৌঁছে দেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে সামসুজ্জামান সামুর বিজয়ের কোনো বিকল্প নেই। সদর উপজেলার প্রতিটি মানুষ আজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ”।প্রচারণা চলাকালীন সদ্যপুস্করনী ইউনিয়নের বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন। সাধারণ ভোটারদের মধ্যেও এই গণসংযোগকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।(ছবি আছে)