1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক হত্যার অভিযোগ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি:
‎পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকেক হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ভোররাত ৫ টার ওই এলাকায় এ ঘটনা ঘটে। সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সাগর নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রী ও ভ্যানচালক ছিলেন।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪ টার দিকে নিহত সাগর সহ দুই-তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়ির ঘোরাঘুরি করছিলেন। তারা গরু চুরি করতে এসেছে সন্দেহে বাড়ির মালিক নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম চিৎকার চেঁচামেচি শুরু করেন। এরপর এলাকার লোকজন জড়ো হয়ে সাগরকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পুরো শরীরে অর্ধশতাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মাথা ও পায়ের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।‎ পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশে দুপুর ১২ টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি গরু চুরি করতে আসলে গণপিটুতে নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন হাতে তুলে নেওয়া দন্ডনীয় অপরাধ। অপরাধীকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে। উল্লেখ্য: পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন থেকে গত দেড় বছরে শতাধিক গরু চুরি হয়েছে। সস্প্রতি প্রতিকার চেয়ে সম্প্রতি এক সড়ক অবরোধ ও মানববন্ধনও করেছে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies