1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মব সৃষ্টি করে নাঈম কে হত্যা করা হয়েছে; জড়িতদের গ্রেপ্তার দাবি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে পাবনার শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। এমন মন্তব্য পাবনার আইনজীবীদের। নিহত নাঈম কিবরিয়া পাবনা পৌর সদরের চক জয়েনপুর মহল্লার গোলাম কিবরিয়া ও আইরিন কিবরিয়া কেকা দম্পতির সন্তান। নাঈম কিবরিয়া সবার কাছে ক্যানি নামে পরিচিত। দুই ভাইয়ের মধ্যে বড় তিনি। তার ছোট ভাই একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে। পাবনার কয়েকজন আইনজীবির সাথে কথা বলে জানা গেছে, নাঈম কিবরিয়ার মা আইরিন কিবরিয়া কেকা পাবনা জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ৫ ই আগস্ট এর আগ পর্যন্ত পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন। বাবা গোলাম কিবরিয়া ব্যবসায়ী। ২০২৪ সালের ৪ আগস্ট পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা মামলার এজারভুক্ত আসামি ছিলেন নাঈম কিবরিয়। ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তিনি ঢাকায় চলে যান। সেখানে তিনি মাঝেমধ্যে উবার চালাতেন বলে জানা যায়। পাবনা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এরশাদ হোসেন বলেন, ‘২০২২ সালে শিক্ষানবিস আইনজীবী হিসাবে পাবনা জজ কোর্টে কাজ শুরু করেছিলেন নাঈম কিবরিয়া। পেশার প্রতি যথেষ্ট ডেডিকেটেড ছিলেন তিনি। আচার আচরণ ভালো ছিল। তার এই বিচারবহির্ভূত হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ আরেক আইনজীবি রেজাউল করিম পলাশ বলেন, মব সৃষ্টি করে তাকে হত্যা করা হয়েছে। বিচার বহির্ভূতভাবে কোন মানুষকেই পিটিয়ে হত্যা করার অধিকার কারো নেই। নাঈম কিবরিয়া ক্যানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ছাত্র হত্যা মামলার আসামী হলেও তার জন্য দেশে প্রচলিত আইন রয়েছে তার বিচার হবে। এটি একটি পরিকল্পিত বিচার বহির্ভূত হত্যা। যা কোন ভাবেই কাম্য নয়। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রত্যাশা সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যার সাথে জড়িত সকলে আইনের আওতা আনা হোক। এ বিষয়ে কথা বলার জন্য নাঈম কিবরিয়ার বাবা ও মায়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে সন্তানের মৃত্যুর পর তারা ঢাকায় অবস্থান করছেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বুধবার রাতে একটি মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাঈম কিবরিয়া (৩৫) কে পিটিয়ে হত্যা করা হয়। উল্লেখ্য, বুধবার (৩১ ডিসেম্বর) রাত দশটার দিতে নাঈমের প্রাইভেটকারটি একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। তখন নাঈমকে তার প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি পেটায় মোটরসাইকেল আরোহীরা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ১০ নম্বর রোডের একটি বাড়ির সামনে থেকে তাঁকে ক্ষত–বিক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies