1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শহীদ বুদ্ধিজীবি দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে তালা; ফুল দিতে গিয়ে ক্ষুব্ধ সাংবাদিকরা!

  • সম্পাদনার সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবি দিবসে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ‘দূর্জয় পাবনা’য় তালাবদ্ধ পাওয়া গেছে। ফুল দিতে গিয়ে তালাবদ্ধ পেয়ে ক্ষুব্ধ হন সাংবাদিকরা। তবে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা জানান, কর্তৃপক্ষের কোন নির্দেশনা না থাকায় ‘দূর্জয় পাবনা’র তালা খোলা হয়নি। শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পনের জন্য রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় পদযাত্রা নিয়ে স্মৃতিসৌধের সামনে উপস্থিত হন পাবনা প্রেসক্লাবের সাংবাদিকরা। এ সময় স্মৃতিসৌধের বাইরে ও ভেতরে চারটি তালা লটকানো ছিলো। এ সময় বিম্ময় ও ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা। সাংবাদিকদের দাঁড়িয়ে থাকা দেখতে পেয়ে দূর থেকে ছুটে আসেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী ওয়াজেদ মিয়া ও আরদালী সুজন মিয়া। সাংবাদিকরা গেটের বাইরে পুস্পস্তবক অর্পণ করতে গেলে কিছুক্ষণ পর এক ঝোপা তালার চাবি নিয়ে হাজির হন একজন কর্মচারি। নাম প্রকাশ না করার শর্তে তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ কোন দিবস আছে সেটা তার জানা নেই। আর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এমন কোনো নির্দেশনা আমাকে দেয়া হয়নি। যে কারণে এটার তালা খোলা হয়নি। এখন খুলে দিচ্ছি, আপনারা ফুল দিয়ে যান।’ জেলা প্রশাসক কার্যালয়ের স্টাফ ওয়াজেদ আলী বলেন, ‘এটা আমাদের চেতনার ব্যাপার। বুকে ও মনে ধারণ-লালন করি। আমি নিজেও ছুটে এসেছি। কিন্তু কর্মচারীদের কেন জানানো হয়নি আর খোলা রাখা হয়নি ব্যাপারটা আমার জানা নেই।’ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘এমন সময় বা এমন দৃশ্য দেখতে হবে এটা মাথায় আসেনি। মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশকে মেধাশুন্যের উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। যার ফলশ্রুতিতে শহীদ বুদ্ধিজীবি দিবস। অথচ আমাদের সেই চেতনার আজ এই অবস্থা। তিনি বলেন, আমি মনে করি জেলা প্রশাসনের এটা চরম দায়িত্বহীনতা ও উদাসীনতা।’ পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বিষ্ময় প্রকাশ করে বলেন, ‘এটা কেমন কথা। তার মানে জেলা প্রশাসন কি শহীদ বুদ্ধিজীবি দিবস আজ সেটা জানে না, নাকি জেনে পালন করবে না এবং অন্যদের পালনে নিরুৎসাহিত করতে এমনটি করেছে। তীব্র প্রতিবাদ জানালাম এমন কান্ডে।’ পাবনা অন্নদা গোবিন্দা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আব্দুল মতীন খান বলেন, ‘সকাল আটটায় ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাই দূর্জয় পাবনা স্মৃতিসৌধে। কিন্তু ভিতরের দরজা তালা ঝুলিয়ে রাখা হয়েছে। কেন কি জন্য তালা দেয়া ব্যাপারটা বুঝতে পারিনি, ভালোও লাগেনি।’ বুমহান মুক্তিযুদ্ধের স্মৃতি লালন ও ধারণকারী একাধিকজনের সাথে আলাপকালে তারা বলেন, ‘২৪ এর পর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস একেবারেই তলানীতে গিয়ে আটকে আছে। যে কোন সময় তলানী শুন্য হয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। রোববার শুধুমাত্র পাবনা প্রেসক্লাব, অন্নদা গোবিন্দা পাবলিক লাইব্রেরি, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ বুদ্ধিজীবি দিবসে। এটা চেতনা নয়, এটা আমাদের লজ্জার ব্যাপার।’ এ বিষয়ে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে তার কিছু বলার নেই। তিনি স্যার (জেলা প্রশাসকের) সঙ্গে কলা বলার পরামর্শ দেন।’ এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সঙ্গে কথা বলার জন্য কয়েকজন সাংবাদিক বিভিন্ন সময়ে তার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা দিলেও কোনো সাড়া মেলেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies