1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

দেশে বড় কোন সংকট তৈরি না হলে ফ্রেব্রুয়ারীতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি – কুড়িগ্রামে রিজভী 

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের কোন সংকট তৈরী না হলে বা বিপর্যস্তকর কোন পরিস্থিতি তৈরী না হলে রমজানের আগেই ফেব্রুয়ারীতে সরকার যে নির্বাচনের কথা বলেছেন বিএনপি সে নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। এসময় তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন তারেক রহমান গন মানুষের নেতা তার মায়ের অসুস্থতার কথা বিবেচনা করে উপযুক্ত সময়ে তার নিজের সিদ্ধান্তে দেশে ফিরবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার। এসময় দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন চলমান হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবে। শুক্রবার দুপুরে তার গ্রামের কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোওয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুড়িগ্রামের কয়েকটি এতিমখান ও দরিদ্র মানুষের মাংস বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies