1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা !

  • সম্পাদনার সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা। সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেন সহকারী শিক্ষকরা। তারা জানান, তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছেন। কোমলমতী শিক্ষার্থীদের পরীক্ষা ব্যাহত হচ্ছে স্বীকার করলেও তারা নিরুপায় বলে জানান। পাবনা পৌর সদরের শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন ও সাইদ উল ইসলাম বলেন, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। এই তিন দফা দাবিতে আমাদের আন্দোলন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে আমাদের কর্মবিরতি চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ পাবনার যুগ্ম আহবায়ক মোকাররম হোসেন এবং পাবনা সদর উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি আরিছুর রহমান হীরা বলেন, ‘আমাদেরও কষ্ট হচ্ছে, কোমলমতী শিশুদের বার্ষিক পরীক্ষার সময় আন্দোলন করা। কিন্তু আমরা তো নিরুপায়। আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে এখন তা বাস্তবায়ন করা হচ্ছে না। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই সরকারের কাছে আমাদের আহবান দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করে পরীক্ষা গ্রহণের সুযোগ করে দিবেন।’ এদিকে, বার্ষিক পরীক্ষার সামনে শিক্ষকদের এমন কর্মসূচী পালনে ক্ষুব্ধ অভিভাবক মহল। শিবরামপুর মযেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কথা হয় দু’জন অভিভাবক ফারজানা আক্তার ও শারমিন আক্তার তমা বলেন, ‘বার্ষিকী পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষকদের এমন সময় আন্দোলন কাম্য নয়। ক্ষতি তো আমাদের সন্তানের হচ্ছে। ভাল পরীক্ষা দিতে না পারলে ভাল রেজাল্ট করে পরবর্তী ক্লাসে উঠবে কিভাবে। জটিলতা নিরসনের দাবি জানান তারা।’ সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা খাতুন বলেন, ‘সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও, কর্তৃপক্ষের নির্দেশ আসছে বিকল্প পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করতে হবে। তাই নিজেদের চেষ্টায় আমি আমার কৌশলে শিশুদের বার্ষিক পরীক্ষা নিচ্ছি। যদিও একার পক্ষে পরীক্ষা গ্রহণ করতে গিয়ে সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies