1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় জনতার এমপি জাহিদুল ইসলাম ধলু ওধানের শীষের পক্ষে জনমত গঠনে শান্তিপূর্ণ মিছিল

  • সম্পাদনার সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন” ও আগামী জাতীয় নির্বাচনে ‘ধানের শীষের পক্ষে জনমত গঠন’ লক্ষ্যে নওগাঁ জেলা শহরে লিফলেট বিতরণ ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বেলা ১১ ঘটিকার দিকে নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনতার এমপি জাহিদুল ইসলাম ধলুর পক্ষে কর্মী সমর্থকরা এই কর্মসূচি পালন করে। নওগাঁর তাজের মোড় থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ন মাঠ হয়ে মুক্তির মোড় দিয়ে জেলা বিএনপির কার্যালয় হয়ে পুনরায় তাজের মোড়ে গিয়ে শেষ হয়। প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এ মিছিলে জনতার ঢল নামে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা, পৌর ও থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল ও লিফলেট বিতরণকালে নেতাকর্মী ও সাধারণ জনগণ বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও জনগণের ভোটাধিকার হরণ থেকে দেশকে রক্ষা করতে হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন এখন সময়ের দাবি।” তারা আরও বলেন, এই ৩১ দফার মধ্যে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, নির্বাচনী ব্যবস্থার পুনর্গঠন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতকরণসহ বহু গুরুত্বপূর্ণ বিষয়। জাহিদুল ইসলাম ধলু বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়া নয়, বরং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, রাষ্ট্রযন্ত্রকে জনগণের সেবায় নিয়োজিত করা এবং একটি সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়া। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সেই লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা।” তিনি আরও বলেন, “ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়। এই কর্মসূচির মাধ্যমে নওগাঁয় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হয়েছে।” নেতৃবৃন্দ জানান, কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং ধানের শীষের পক্ষে জনমত দিন দিন আরও দৃঢ় হচ্ছে। শেষে দলীয় নেতারা অঙ্গীকার করেন, “যত বাধাই আসুক না কেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে বিএনপি।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies