1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পাবনায় মশাল মিছিল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে পাবনায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পাবনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। পাবনা সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়ের নেতৃত্বে এ কর্মসূচিতে জেলা, কলেজ ও থানা পর্যায়ের অসংখ্য ছাত্রদল নেতা-কর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জুবায়েদ হোসেন হত্যার তীব্র নিন্দা জানান। তারা বলেন, “একজন তরুণ ছাত্রনেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” বক্তারা আরও বলেন, দেশের ছাত্রসমাজ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন করলেই হামলা-মামলা ও হত্যার শিকার হতে হচ্ছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শহীদ সরকারি বুলবুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রাফসান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, সাবেক ছাত্রনেতা সানাউল্লাহ সজীব, মাহমুদুর রহমান অন্তু, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা জুয়েল হোসেন, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা পলাশ সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies