1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঈশ্বরদীতে মধ্যরাতে বাস উল্টে আহত ১৬

  • সম্পাদনার সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস উল্টে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
‎শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের মিরকামারী চাঁদ আলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে নওগাঁগামী শাহ ফতেহ্ আলী পরিবহনের একটি বাস উপজেলার চাঁদ আলী মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা ২০ জন যাত্রী আটকে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রুপপুর গ্রীন সিটি মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মোহাম্মদ আবু হাশেম জানান, চাঁদ আলী মোড় এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছে, তবে এতে কেউ নিহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে পড়ে থাকা কাদা-মাটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এই দুর্ঘটনা ঘটতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies