1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় স্পিডের আদলে নকল পানীয় কারখানার সন্ধান: জরিমানা ও পণ্য ধ্বংস

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: দেশের জনপ্রিয় পানীয় স্পিডের আদলে পাবনায় তৈরি হতো নকল ও ক্ষতিকর পানীয় স্পাইডার। এমন একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও পণ্য ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুর এলাকার লাভলী ফুড ইন্ডাস্ট্রিজের কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, বিএসটিআই অনুমোদনহীন পণ্য তৈরি ও বাজারজাত করণের অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে স্পিডের আদলে তৈরি নকল ও ক্ষতিকর স্পাইডার পানীয় পাওয়া যায়। তারা অত্যন্ত গোপনে এই পণ্যগুলো উৎপাদন করতো। এ সময় ৫০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। এই ধরনের পণ্য আর উৎপাদন করবে না-এমন মুচলেকা দিয়েছে মালিক। করলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। অভিযানে পাবনা জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি দল, এনএসআই ও ক্যাব সদস্য সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies