1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে হবে: চিফ প্রসিকিউটর

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার প্রদশিত হয়েছে

আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ‘১৫ জন সেনা কর্মকর্তাকে রাখার জন্য সাব-জেল ঘোষণা করা হয়েছে’-এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমি এখন পর্যন্ত জানি না আদৌ কোনো সাব-জেল ঘোষণা করা হয়েছে কিনা। কোনো ডকুমেন্ট আমার হাতে নেই। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাব-জেল ঘোষণা করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়টাকে জেল ঘোষণা করবে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় না। আমাদের যেটা বক্তব্য, সেটা হলো-যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, আইনশৃঙ্খলা বাহিনী যখন এটা তামিল করবে, কাউকে গ্রেপ্তার করবে তখন সরাসরি কাউকে জেলে নেয়ার কোনো বিধান নেই।’ তিনি বলেন, ‘আইন হলো-আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পর, আদালত ফারদার অর্ডার দিয়ে যদি বলে তাকে কারাগারে পাঠাতে হবে, তখন কারাগার বলতে- সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের ভেতর হতে পারে, এমপি হোস্টেল হতে পারে বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করে সেখানে পাঠানো যেতে পারে। সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে। কিন্তু কোন জায়গায় করা করা হচ্ছে এটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হলো আইন অনুযায়ী কাজটি করতে হবে। আসামিকে গ্রেপ্তার করলে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে আনতে হবে।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies