উত্তরকোণ

নন্দীগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নন্দীগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেঁধে” এই প্রতিপাদ্যকে সামনে বগুড়ার নন্দীগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১২ই অক্টোবর (রবিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল)-এ বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড ঠিকাদান ক্যাম্পেইন/২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন মন্ডল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাব ইন্সপেক্টর সাম মোহাম্মদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাশেম, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ অনেকেই।  উল্লেখ্য, ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণী/সমমান সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

শেয়ার: