1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দফা দাবিতে পাবনায় জামায়াতে ইসলামীর মিছিল সমাবেশ

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে পাবনায় মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সমাবেশ ও মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাবনা শহীদ চত্তরে সমাবেত হয় জামায়াতের নেতাকর্মীরা। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন ও সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘পৃথিবীর গণতান্ত্রিক দেশের অর্ধেকের বেশি দেশেই পিআর রয়েছে। উন্নত দেশের অর্ধেকের বেশি রাষ্ট্রে পিআর পদ্ধতি আছে। চলমান পদ্ধতিতে আমরা ৫৫ বছর দেখেছি। এই পদ্ধতি আমাদের কিছু দিতে পারেনি। দিয়েছে স্বৈরাশাসক আর ফ্যাসিবাদ। তাই বাংলাদেশের গ্রুপিং রাজনীতি, হানাহানি-সহিংসতার রাজনীতি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং ভবিষ্যতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি অপরিহার্য। সমাবেশ শেষে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে জিরো পয়েন্ট হয়ে জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies